ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের তালা

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
অবস্থান কর্মসূচি পালন করেছেন কুবির শিক্ষার্থীরা। ছবি: আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগে শিক্ষক সংকটের কারণে আট মাসের সেশনজটে আটকে আছেন শিক্ষার্থীরা। এ সংকটের কারণে শিক্ষকেরা নিয়মিত ক্লাস, পরীক্ষা ও ফলাফল প্রকাশ করতে পারছেন না বলেও অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় শিক্ষক সংকট নিরসনের লক্ষ্যে আইন বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগটিতে প্রায় আট মাসের সেশনজট বিদ্যমান। অনেক সময় পরীক্ষার আগের রাতে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় এবং পর্যাপ্ত ক্লাস না নিয়েই কোর্স সম্পন্ন করা হয়। প্রায়ই অনলাইনে ক্লাস নেওয়া হয় এবং দেরিতে ফলাফল প্রকাশ করা হয়।

এছাড়া শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একই কোর্সে একাধিক শিক্ষক দায়িত্ব পালন করায় সেমিস্টার দীর্ঘায়িত হচ্ছে। বিভাগে কোনো সুস্পষ্ট একাডেমিক রোডম্যাপ না থাকা, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, নির্ধারিত সময়ে ক্লাস না নেওয়া এবং বারবার পরীক্ষার তারিখ ঘোষণা করে তা পেছানোর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু এতদিনেও কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এর ফলে আমাদের নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা অলরেডি ৮ মাসের জটে আটকে গেছি৷ এর দ্রুত সমাধান চাই।

আরেক শিক্ষার্থী সানজিদা সেলিম ছোঁয়া বলেন, আমাদেরকে বলা হয়েছিল ইনকোর্সের রেজাল্ট দেওয়ার এক সপ্তাহ পরেই সেমিস্টার ফাইনাল শুরু হবে। সে হিসেবে আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু তা হচ্ছে না। এর কারণ হচ্ছে বিভাগে শিক্ষক সংকটসহ আরও নানাবিধ সমস্যা।

আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাদিয়া তাবাসসুম বলেন, বর্তমানে পুরো বিভাগে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। এত কমসংখ্যক শিক্ষক নিয়ে বিভাগ পরিচালনা করতে গিয়ে তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। ফলে বিভাগীয় কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করাও কঠিন হয়ে পড়ছে। শিক্ষক সংকট নিরসনে দীর্ঘদিন ধরে প্রশাসনকে অবহিত করা হলেও এখনো নতুন কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, প্রো-ভিসি ম্যাডাম বিভাগে এসে শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছেন। আগামী সোমবার থেকে তাদের পরীক্ষা শুরু হবে। এছাড়া পরবর্তী দুই সেমিস্টারের একাডেমিক রোডম্যাপ আগামীকালের মধ্যে প্রকাশ করা হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ইউজিসি থেকে শিক্ষক নিয়োগের অনুমোদন না দেওয়ার কারণে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। খণ্ডকালীন শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনুমোদন মিলছে না। তবে উপাচার্য স্যার বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উপাচার্যের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বর্তমানে দেশের বাইরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচী বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ৩টি সংগঠন।
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে গত ১২ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন শেষ হয় ১৩ অক্টোবর। এতে বিভাগটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
আরও পড়ুন
প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ নতুন উপাচার্যের
‘বাপের বাড়িতে চলে যাও’ বললে কি তালাক হয়ে যায়?
এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!
তালাবদ্ধ ঘরে অঙ্গার তরুণ, পরিবারের অভিযোগ পুড়িয়ে হত্যা