ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

একাধিক ছাত্রকে যৌন হয়রানি, ফেঁসে যাচ্ছেন ঢাবি অধ্যাপক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০১:২৩ পিএম
একাধিক ছাত্রকে যৌন হয়রানি, ফেঁসে যাচ্ছেন ঢাবি অধ্যাপক। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদনের সুপারিশ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বলে জানা গেছে। এতে বলা হয়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার সুপারিশ করা হয়েছে।

সিন্ডিকেটের এক সদস্য গণমাধ্যমকে জানান, বিষয়টি এখন বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনালে পাঠানো হবে। ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর সেটি আবার সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো অনুযায়ী, শৃঙ্খলাজনিত গুরুতর অভিযোগের নিষ্পত্তি এভাবেই সম্পন্ন হয়।

ওই সদস্য আরও জানান, অধ্যাপক এরশাদ হালিমের স্থায়ী বহিষ্কার কার্যত নিশ্চিতের দিকেই এগোচ্ছে।

এর আগে, রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। পরবর্তীতে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
নিকাব পরায় ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু