স্বাধীনতার ঘোষক বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে ‘জিয়া স্মৃতি পাঠাগার কুষ্টিয়া জেলা শাখা’র উদ্যোগে শহরের দিশা টাওয়ারে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল লতিফ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর জানিয়েছে, সভায় ইবি উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মতিনুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তার অবদান এবং জাতীয় উন্নয়নে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
আরটিভি/ এসকেডি



