ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

চবিতে শিক্ষকতা করতে এসে শিক্ষার্থীকে বিয়ে করলেন চীনা অধ্যাপক

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) খণ্ডকালীন শিক্ষকতা করতে এসে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী ও হল সংসদের সহ-সাধারণ সম্পাদককে (এজিএস) বিয়ে করেছেন ঝিহুয়া ঝাং নামে এক চীনা অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ঝিহুয়া ঝাংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নবাব ফয়জুন্নেসা হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার।

গত ১৪ জুলাই অনাড়ম্বর আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সুমাইয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে ঝিহুয়া ঝাংও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের তথ্য প্রকাশ করেন।

সুমাইয়া আক্তার ক্যাম্পাসে পিঠা বিক্রির উদ্যোগ নিয়ে একসময় আলোচনায় এসেছিলেন। ক্যাম্পাস থেকে দূরে গিয়ে টিউশনি করার পরিবর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করে তিনি শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হন। পরে গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হলের এজিএস নির্বাচিত হন।

আরও পড়ুন

অপরদিকে বর ঝিহুয়া ঝাং চীনের পূর্বাঞ্চলের শানদং প্রদেশের রাজধানী জিনানের বাসিন্দা। তিনি শানদং ইউনিভার্সিটির তাইশান ডিস্টিংগুইশড প্রফেসর। ২০২৫ সালের জুনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে পূর্ণকালীন অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিয়ের ঘোষণা দিয়ে সুমাইয়া আক্তার জানান, বিয়ের আগে ঝিহুয়া ঝাং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান।

উল্লেখ্য, ঝিহুয়া ঝাং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের এই বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সূচনা ১৮৫৮ সালে ‘ঢাকা ব্রহ্ম স্কুল’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
পূজার ছুটিতে কবি নজরুল কলেজের রিডিং রুমে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ
শারদীয় দুর্গাপূজার ছুটিতে কলেজ বন্ধ থাকার কথা জানিয়ে কবি নজরুল সরকারি কলেজের রিডিং রুম থেকে শিক্ষার্থীদের বের করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে।
পূজার ছুটিতে কবি নজরুল কলেজের রিডিং রুমে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ
‘জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটায়, আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল’
‘আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাওয়ার পরও তারা আমাকে রড ও স্ট্যাম্প দিয়ে মারতে থাকে। আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল।’
‘জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটায়, আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল’
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সড়ক থেকে বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার
আরও পড়ুন
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরে ১০০ কোটি টাকার বিদ্যুৎ বিল সাশ্রয়ে বিশাল উদ্যোগ
পুকুরে মিলল ১২ ফুটের অজগর, ওজন ৩০ কেজি
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে থাকছে যেসব কর্মসূচি