ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ঢাবিতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও এর যুব শাখা কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর যৌথ আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুব কবির মিলন।

শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

এতে বিএসটিআইয়ের কার্যক্রমের উপর শিক্ষার্থীদের সম্যক ধারণা দিতে সেশন পরিচালনা করেন প্রকৌশলী মো. জাহিদুর রহমান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সেশন পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জাব্বার মন্ডল।

সিওয়াইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ, সিওয়াইবির সাবেক সাধারণ সম্পাদক ইমরান শুভ্র, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. রুস্তম আলী রাজু। কর্মশালায় সভাপতিত্ব করেন সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুব কবির মিলন বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হেভিমেটাল এবং রেডিও এক্টিভ এলিমেন্টস যুক্ত বালাইনাশক আমদানি বন্ধের সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে সিসিএসের নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, আমরা যেখানেই যাই সেখানেই হয়রানি ও প্রতারণার শিকার হই। মানুষ একটা দুষ্টু চক্রে আটকে আছে। এজন্য তরুণদেরকে এগিয়ে আসতে হবে। প্রথমে নিজে ও পরিবারকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করতে হবে। পাশাপাশি ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে ভোক্তা সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৩৫ বছরের দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর ভবিষ্যৎ।
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
ফেসবুকে পোস্ট দিয়ে দপ্তর ছাড়লেন রাকসুর সাবেক জিএস আম্মার 
দায়িত্ব শেষ হওয়ার ৮ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে নিজের দপ্তর ছাড়লেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আলোচিত-সমালোচিত সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। 
ফেসবুকে পোস্ট দিয়ে দপ্তর ছাড়লেন রাকসুর সাবেক জিএস আম্মার 
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান
ন্যানো ইউরিয়ার পেটেন্ট পাওয়ার পর এবার ন্যানো ফিসফিড উদ্ভাবনের জন্য পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ন্যানোপ্রযুক্তি গবেষক ড. মো. জাভেদ হোসেন খান।
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে প্রশাসন ক্যাডার বাকৃবির শাহীদুল
‘বিসিএস শব্দটি প্রথম শুনেছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে প্রশাসন ক্যাডার বাকৃবির শাহীদুল
‘রবীন্দ্রনাথ আমাদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়েছেন’
রবীন্দ্রনাথ আমাদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
‘রবীন্দ্রনাথ আমাদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়েছেন’
আরও পড়ুন
তিন মাসে ভোক্তা অধিদপ্তরের ৫ কোটি টাকার বেশি জরিমানা আদায়
‘মজুরি বাড়ানোর বদলে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে’
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: এমপি ফজলুর রহমান
নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা