গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

গবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ১১:৩৪ এএম


গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি
গণ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীর মাঝে বইছে উৎসবের হাওয়া, বর্ণিল আয়োজনকে ঘিরে চলছে বিশ্ববিদ্যালয়কে সজ্জ্বিত ও আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনার জোর প্রস্তুতি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (১১জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন হতে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিথিদের অভ্যর্থনা জানানো হবে। এসময় কেক কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর পরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে মূল পর্ব অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে কেক কাটা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে আয়োজন গুলো সম্পূর্ণ করতে কয়েকটি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিগুলো হলো—

শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভাপতি ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ ডিন ড. মোঃ ফুয়াদ হোসেনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট মূল আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে। 

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে কে সভাপতি ও  ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টরিয়াল বডির প্রধান কনক চন্দ্র রায়কে সদস্য সচিব করে  ৭ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা উপ কমিটি গঠন করা হয়েছে। 

স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ ফুয়াদ হোসেনকে সভাপতি ও সহকারী রেজিস্ট্রার শারমিন সুলতানাকে  সদস্য সচিব করে  ১০ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা ও নিমন্ত্রণ উপ-কমিটি গঠন করা হয়েছে।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা রাত্রিকে সভাপতি ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ সদস্য সচিব করে  ৯ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু রায়হানকে সভাপতি ও  ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের সহকারী অধ্যাপক ডা. আব্দুর রহমানকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট  আপ্যায়ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
 
মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ শাহ-আলমকে সভাপতি ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. কয়েছ আহমেদকে সদস্যসচিব করে ৭ সদস্য  বিশিষ্ট সাজসজ্জা উপ-কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য সচিব ড. ফুয়াদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে আয়োজক কমিটি কাজ করে যাচ্ছে। শিক্ষামন্ত্রী আসায় একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।  বিশ্ববিদ্যালয় দিবসকে বিশ্ববিদ্যালয়ের সুনাম  অক্ষুন্ন রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী গত বছরগুলোর তুলনায় ভিন্নভাবে পালন করা হবে। শিক্ষামন্ত্রীও ঢাকা ১৯ ও ২০ এর সংসদ সদস্য আগমনে সাজসজ্জার কাজ সম্পন্ন করা হচ্ছে। সকালে বিশ্ববিদ্যালয়  দিবস উপলক্ষ্যে র‍্যালির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যলয়ের শিক্ষার মানকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৪ই জুলাই ঢাকার অদূরে সাভারে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ এবং প্রান্তিক পর্যায়ে শিক্ষা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ৫টি অনুষদ এবং ১৭টি বিভাগে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission