হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, মিলবে প্রায় ১ কোটি টাকা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ১১:২২ এএম


হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, মিলবে প্রায় ১ কোটি টাকা
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি ২০২৭ সালের হার্ভার্ড অ্যাকাডেমি স্কলারস প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত এই দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা আবেদন করতে পারবেন। 

এই ফেলোশিপে নির্বাচিতরা হার্ভার্ডের আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি বিশ্বের স্বনামধন্য গবেষক ও শিক্ষাবিদদের সঙ্গে গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের সুযোগও মিলবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ফেলোশিপের আওতায় নির্বাচিত গবেষকদের প্রতি বছর ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড দেয়া হবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার পরিমাণ প্রায় ৯৮ লাখ ৪৪ হাজার টাকা। এছাড়া গবেষণা কার্যক্রম ও ভ্রমণ ব্যয়ের জন্য বছরে আরও ৬ হাজার মার্কিন ডলার (প্রায় ৭ লাখ ৩২ হাজার টাকা) গবেষণা অনুদান দেয়া হবে।

আরও পড়ুন

এছাড়াও এই ফেলোশিপে স্বাস্থ্যবীমা, উন্নত গবেষণা সুবিধা এবং ‘হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে’ দুই বছর গবেষণার সুযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনের যোগ্যতা

১. বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা আবেদন করতে পারবেন;

২. একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

৩. বিদেশী ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার পেতে পারেন;

৪. আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পর সম্পন্ন হতে হবে;

৫. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য যাতায়াত ও হোটেল খরচ হার্ভার্ড একাডেমি বহন করবে;

প্রয়োজনীয় নথিপত্র

১. জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউমে);

২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

৩. গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস;

৪. একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল;

৫. তিনটি রেকমেন্ডেশন লেটার;

আবেদনপ্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission