সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

আরটিভি নিউজ  

রোববার, ১২ জুলাই ২০২৬ , ০৯:২৫ পিএম


সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আগামীকাল সোমবার (১৩ জুলাই) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের (সোমবার) পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট এর প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউট এর পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission