ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

টানা বৃষ্টিতে পানিবন্দি ঢাবির শিক্ষার্থীরা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) । ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সঙ্গে দুই নারী হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার আবাসিক শিক্ষার্থী।

গণমাধ্যম বলছে, রোববার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে হাঁটু থেকে কোমরসমান পানি জমে আছে। সকাল থেকেই দুটি হলে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল সংসদের সহ-সভাপতি তাসনিম আক্তার আলিফ নাবিলা গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই হলে বিদ্যুৎ নেই। মোবাইলের চার্জও শেষের দিকে। আরও কয়েক ঘণ্টা বৃষ্টি হলে নিচতলার কক্ষগুলোতেও পানি ঢুকে যেতে পারে।

হলটির আরেক শিক্ষার্থী ফারজানা রহমান নদী গণমাধ্যমকে জানান, জলাবদ্ধতার কারণে হলের দোকানগুলো বন্ধ রয়েছে। খাবার সংকটও দেখা দিয়েছে। হলের সামনে কোমরসমান পানি থাকায় বাইরে বের হওয়াও সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন

এদিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ, উপাচার্য চত্বর, গণিত ভবন, কার্জন হল ও পলাশী এলাকাতেও পানি জমে রয়েছে।

Web-Image
টানা বৃষ্টিতে পানিতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । ছবি: সংগৃহীত

অন্যদিকে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহীদুল্লাহ হলের নিচতলার কক্ষগুলোর বারান্দায়ও পানি উঠে গেছে।

হলটির আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ আবরার গণমাধ্যমকে বলেন, হলের মাঠে বুকসমান পানি জমেছে। আরও কিছুক্ষণ বৃষ্টি হলে নিচতলার কক্ষগুলোতে পানি প্রবেশ করতে পারে। তবে ক্যান্টিন চালু থাকলেও ভবনের ভেতরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে। পরিস্থিতির দ্রুত উন্নতির অপেক্ষায় রয়েছেন তারা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকদের ওপর হামলায় রাকসু হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের তিন নেতাকর্মীর পাশাপাশি রাকসু শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্বও সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।
সাংবাদিকদের ওপর হামলায় রাকসু হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিল
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তদন্ত প্রতিবেদন, দুজনের ছাত্রত্ব নেই তবুও বাতিলের সুপারিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে দুজনেরই নিয়মিত ছাত্রত্ব নেই বলে জানা গেছে।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা তদন্ত প্রতিবেদন, দুজনের ছাত্রত্ব নেই তবুও বাতিলের সুপারিশ
রামেক শিক্ষার্থীর মাকে আটকে রেখে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে
ময়মনসিংহের ত্রিশালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোফাসসিরুল হক ইশতিয়াকের মা শাহিদা আক্তারকে আটকে রেখে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম আমিন সরকারের বিরুদ্ধে। 
রামেক শিক্ষার্থীর মাকে আটকে রেখে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে
‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতার পুরস্কার, সিন্ডিকেটে সদস্যপদ’, জকসু ভিপির পোস্টে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থী ও নির্বাচিত প্রতিনিধিদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠা সাবেক প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে।
‘শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতার পুরস্কার, সিন্ডিকেটে সদস্যপদ’, জকসু ভিপির পোস্টে
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনার লক্ষ্যে ‘স্বপ্নের শুরু হলো আজ’ স্লোগানে ক্যারিয়ার ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
আরও পড়ুন
১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম, ঢাবির ২ শিক্ষার্থী আটক
‘সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে দুই শিক্ষার্থী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির হাতাহাতি
ঢাবির থিয়েটার বিভাগের চেয়ারম্যান হলেন ড. শাহমান মৈশান