বাথরুমে প্রবেশের আগে ও পরের দোয়া

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ , ১০:৩৯ পিএম


বাথরুমে প্রবেশের আগে ও পরের দোয়া

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রস্রাব-পায়খানার আগে ও পরে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন। তিনি নিজেও প্রস্রাব-পায়খানার আগে ও পরে আল্লাহর কাছে দোয়া দোয়া করতেন। 

বিজ্ঞাপন

বাথরুমে  দুষ্ট জিনের বদ নজর থেকে বেঁচে থাকা খুবই জরুরি। বিনা অসুবিধায় প্রয়োজন সম্পন্ন করার পর আল্লাহর কাছে শুকরিয়া ও ক্ষমা প্রার্থনা করতে দিকনির্দেশনা দিয়েছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 

টয়লেটে প্রবেশের আগে

বিজ্ঞাপন

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন-

اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

বিজ্ঞাপন

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।’

অর্থ : ‘হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই (বুখারি)।’

বিজ্ঞাপন


হজরত আলি ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, টয়লেটে ঢোকার সময় জিনের চোখ ও আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে, বলতে হবে-

بِسْمِ اللهِ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি’

অর্থ : আল্লাহর নামে। (তিরমিজি)

সুতরাং, টয়লেটে প্রবেশের সময় এভাবে দোয়া করা-

بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।’

অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই (বুখারি, মুসলিম ও ইবনে মাজাহ)।’


টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাথরুম থেকে বের হওয়ার সময় বলতেন-

 ﻏُﻔْﺮَﺍﻧَﻚَ

উচ্চারণ : ‘গোফরানাকা।’

অর্থ : (হে আল্লাহ!) আপনার কাছে ক্ষমা চাই (বুখারি, আদাবুল মুফরাদ)।’

এভাবেও দোয়া করা যেতে পারে-

 غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ

উচ্চারণ : ‘গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।’

অর্থ : ‘(হে আল্লাহ!) আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য; যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন।’

মুমিন মুসলমানের উচিত, টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পরে হাদিসে উল্লেখিত দোয়ার মাধ্যমে দুষ্ট পুরুষ ও নারী জিনের বদ নজর থেকে হেফাজতে থাকা।

এসএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission