ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

যে বছরে দুই রমজান, ঈদ হবে ৩টি

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস সাধারণত বছরে একবারই আসে। তবে জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্লেষণে উঠে এসেছে এক ব্যতিক্রমী তথ্য। আগামী দশকের মধ্যে এমন একটি বছর আসতে পারে, যখন একই ইংরেজি বছরে দুবার রমজান পালন করা হবে এবং ঈদ উদযাপনের সংখ্যাও বেড়ে তিনটিতে পৌঁছাতে পারে।

দুবাইভিত্তিক গবেষকদের মতে, ২০৩০ সালে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। ওই বছরের শুরুতে জানুয়ারির দিকে একটি রমজান শুরু হয়ে ফেব্রুয়ারির শুরুতে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বছরের শেষ ভাগে, অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে আবারও আরেকটি রমজান শুরু হতে পারে।

এর মূল কারণ হলো ইসলামিক চন্দ্র বর্ষপঞ্জি ও ইংরেজি সৌর বর্ষপঞ্জির মধ্যে পার্থক্য। চাঁদের ওপর নির্ভরশীল হিজরি বছর সৌর বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। ফলে প্রতি বছর রমজান মাস ইংরেজি ক্যালেন্ডারে প্রায় ১০-১১ দিন করে এগিয়ে আসে। এই ধারাবাহিক পরিবর্তনের ফলেই একই বছরে দুবার রমজান পড়ার সম্ভাবনা তৈরি হয়।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, ২০৩৩ সালেও একই ধরনের ঘটনা ঘটতে পারে। সে ক্ষেত্রে একটি ইংরেজি বছরে দুবার রমজান এবং মোট তিনটি ঈদ উদযাপনের সম্ভাবনা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়; বরং চন্দ্র ও সৌর বছরের স্বাভাবিক গাণিতিক পার্থক্যের ফল। ইতিহাসেও এমন ঘটনা ঘটেছে এবং নির্দিষ্ট সময় পরপর ভবিষ্যতেও ঘটবে।

তবে রমজানের সুনির্দিষ্ট শুরুর তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর। তাই বাস্তবে এক-দুই দিনের তারতম্য হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অজুর পর যে দোয়া পড়লে মিলবে জান্নাতের আট দরজা খোলার সুসংবাদ
পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন মুমিনের জীবনে শারীরিক ও আত্মিক পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু গুরুত্বপূর্ণ আমল।
অজুর পর যে দোয়া পড়লে মিলবে জান্নাতের আট দরজা খোলার সুসংবাদ
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে কী ৪০ দিনের ইবাদত নষ্ট হয়
মসজিদে নামাজ আদায়ের সময় কখনো কখনো নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে।
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করলে কী ৪০ দিনের ইবাদত নষ্ট হয়
আজকের নামাজের সময়সূচি
রোববার (৪ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
হাদিসের বর্ণনা / বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা
মুমিনের জীবনে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসার গুরুত্ব অপরিসীম। বিনা হিসাবে জান্নাত পাওয়া মহান আল্লাহর অনন্য নেয়ামতের একটি।
বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যারা
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। জানুয়ারি ও ডিসেম্বর মাসে রমজান পড়ার সম্ভাবনা থাকায় ওই বছর দুই দফায় রোজা পালনের বিরল পরিস্থিতি তৈরি হবে।
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
আরও পড়ুন
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয়
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে?