বিপদ-আপদে যেসব দোয়া পড়বেন 

আরটিভি নিউজ

রোববার, ০৫ ডিসেম্বর ২০২১ , ০১:০৩ পিএম


বিপদ-আপদে যেসব দোয়া পড়বেন 
ফাইল ছবি

বিপদ-আপদ সবার নিত্যসঙ্গী। কার কখন কোন বিপদ আসে তা কেউ জানে না।  শত সতর্কতা সত্ত্বেও বিপদ-আপদ সামনে হাজির হয়ে যায়। বিপদ-আপদে মানুষ স্বাভাবিকতই হতবিহ্বল হয়ে পড়ে। দিশেহারা হয়ে করণীয় ভুলে যায়। চিন্তা-ভাবনা ও কাজ-কর্ম বিক্ষিপ্ত হয়ে পড়ে। মুমিনরা বিপদে আল্লাহর কাছে আশ্রয় ও প্রার্থনা কামনা করে। কারণ, তিনিই একমাত্র উদ্ধারকারী ও রক্ষা দানকারী।

হঠাৎ বিপদ থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

হঠাৎ বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। আল্লাহ রাসুল (সা.) দোয়া শিখিয়েছেন। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত আছে, রাসুল (সা.) সকাল-সন্ধ্যার কখনো নিম্নোক্ত এই সব দোয়া পড়া বাদ দিতেন না। 

اللهم إني أسألك العافية في ديني ودنياي وأهلي ومالي، اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফি দ্বীনি ওয়া দুনইয়া-য়া, ওয়া আহলি ওয়ামালি; আল্লাহুম্মাসতুর আওরাতি, ওয়ামিন রাওআতি; আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি, ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি ওয়া মিন ফাওকি; ওয়া আউজুবিকা বিআজমাতিকা আন আগতালা মিন তাহতি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আমার দ্বীন-দুনিয়া, পরিবার ও ধন-সম্পদের নিরাপত্তা কামনা করছি। হে আল্লাহ! আমার দোষ-ত্রুটি গোপন রাখুন, আমার সৌন্দর্যগুলো নিরাপদ রাখুন। হে আল্লাহ আমাকে আমার সামনে-পেছনে, আমার ডানে-বামে ও ওপরের দিক থেকে রক্ষা করুন। আমি আপনার কাছে আপনার মহত্ত্বের অসিলায়— আমার নিচ দিকে গুম হয়ে যাওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। (নাসায়ি, হাদিস : ৫৫৩০; আবু দাউদ, হাদিস : ৫০৭৪; ইবনু মাজাহ, হাদিস : ৩৮৭১)

অনাহুত বিপদ থেকে বাঁচার দোয়া

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) এ সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। (বুখারি, হাদিস : ৬৩৪৭; মুসলিম, হাদিস : ২৭০৭)

 اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কদা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে।

বিপদ থেকে মুক্তির দোয়া

আনাস (রা.) বলেন, ‘যখন রাসুলুল্লাহ (সা.)- এর ওপর কোনও কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এ দোয়াটি পড়তেন।’

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرَفَةَ عَيْنٍ

উচ্চারণ : ‘ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগিছ।’

অর্থ : হে চিরঞ্জীব! হে বিশ্ব চরাচরে ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। (তিরমিজি মিশকাত, হাদিস নম্বর: ২৪৫৪)

দোয়ায়ে ইউনুস (আ.) পড়লে বিপদ দূর হয়

রাসুলুল্লাহ (সা.) বলেন, মাছের পেটে ইউনুস (আ.) এ দোয়া পড়ে আল্লাহকে ডেকে ছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনও মুসলিম বিপদে পড়ে এ দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন।’ (আহমাদ, তিরমিজি, মিশকাত, হাদিস নম্বর: ২২৯২)।

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

উচ্চারণ : ‘লাইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নি কুনতুমিনাজ্জালিমিন।’ (সুরা আম্বিয়া: ২১/৮৭)

অর্থ : তুমি ছাড়া কোনও মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission