ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সারাবিশ্বে একইদিনে ঈদ পালন করা নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:৪০ পিএম
মুফতি আবদুল মালেক। ছবি: সংগৃহীত

রাজধানীতে আয়োজিত এক জাতীয় সেমিনারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, সারাবিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালনের ধারণা ধর্ম ও বিজ্ঞান উভয়ের দৃষ্টিতেই গ্রহণযোগ্য নয়।

শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত “রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়াহ বিশ্লেষণ” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আবদুল মালেক বলেন, ইসলামি শরিয়তে চন্দ্রমাস শুরুর মূল ভিত্তি হলো চাঁদ দেখা বা নির্ভরযোগ্য সাক্ষ্যের মাধ্যমে হিলাল প্রমাণিত হওয়া। অন্যথায় মাস ৩০ দিন পূর্ণ করতে হয়। তিনি বলেন, এই শরয়ি পদ্ধতি বাদ দিয়ে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক আগাম ক্যালেন্ডার অনুসরণ করা শরিয়তে হস্তক্ষেপের শামিল।

তিনি আরও বলেন, অমাবস্যা থেকে মাস গণনা শুরু করা কিংবা লুনার ক্যালেন্ডারকে একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করা ইসলামের নির্ধারিত বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ঈদকে কেবল উৎসব নয়, বরং গুরুত্বপূর্ণ ইবাদত উল্লেখ করে খতিব বলেন, মুসলমানদের ঈদ অন্য জাতিগোষ্ঠীর উৎসবের মতো নয়। তাই একে নিছক বৈশ্বিক উৎসবের কাঠামোয় ফেলার চিন্তা ভ্রান্ত ও অযৌক্তিক।

তিনি বলেন, বিশ্বের কোনো একটি অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে পুরো বিশ্বের জন্য একই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পক্ষে শরিয়তসম্মত দলিল নেই। বরং এ ধরনের ধারণা উম্মাহর ঐকমত্যের পরিপন্থি।

জ্যোতির্বিজ্ঞানের প্রসঙ্গে তিনি বলেন, রোজা ও ঈদের বিষয়টি মূলত শরিয়তের বিষয়। অতীতের মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরাও বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালনের পক্ষে ছিলেন না।

বাংলাদেশে প্রচলিত পদ্ধতির প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের আলেম-উলামারা যে পদ্ধতিতে রোজা ও ঈদ পালন করে আসছেন, সে বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে। তাই অপ্রয়োজনীয় পরিবর্তন সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হলে তা মেনে চলা মুসলিম নাগরিকদের দায়িত্ব।

সেমিনারে সভাপতিত্ব করেন মুফতি মাহমুদুল হাসান। এতে দেশের শীর্ষস্থানীয় আলেম, মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো নামাজ। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। সে কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা জরুরি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- জোহর- ১১:৫৫ মিনিট আসর- ৪:১৪ মিনিট মাগরিব- ৫:৫৯ মিনিট এশা- ৭:১৩ মিনিট আগামীকাল (শুক্রবার) ফজর শুরু- ৪:৩৩ মিনিট উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো- যোগ করতে হবে: খুলনা: ০৩ মিনিট রাজশাহী: ০৭ মিনিট রংপুর: ০৮ মিনিট বরিশাল: ০১ মিনিট বিয়োগ করতে হবে: চট্টগ্রাম: ০৫ মিনিট সিলেট: ০৬ মিনিট আরটিভি/টিআর
আজকের নামাজের সময়সূচি
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত।
ফাতিহা-ই-ইয়াজদহম কী ও কেন?
আজকের নামাজের সময়সূচি
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের সকাল শুরু হয় কফির গাঢ় সুবাসে। কর্মব্যস্ত জীবনে এক কাপ কফি যেমন এনে দেয় সতেজতা, তেমনি আধুনিক নগরজীবনের সামাজিকতা ও আড্ডারও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পানীয়টি।
ইয়েমেনের সুফি সাধক থেকে অটোমান দরবার, যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল কফি
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
আরও পড়ুন
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত