কবি ইমতিয়াজ মাহমুদ ক্যানসার আক্রান্ত

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ , ০৪:৪১ পিএম


কবি ইমতিয়াজ মাহমুদ ক্যানসার আক্রান্ত
কবি ইমতিয়াজ মাহমুদ

ক্যানসার আক্রান্ত হয়েছেন এ সময়ের জনপ্রিয় কবি ইমতিয়াজ মাহমুদ। আজ দুপুর ১টার দিকে কবি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই দুঃসংবাদ জানিয়েছেন। কবি ইমতিয়াজ ফেসবুকে লিখেছেন, ‘ক্যানসারের বিষয়টা ডাক্তার নিশ্চিত করেছেন। কাল সার্জারি।’
এর আগে গতকাল দুপুরে এক স্ট্যাটাসে কবি লিখেছেন, ‘চেন্নাই ডাক্তার দেখাতে এসেছিলাম তিন মাস আগে। নানা ধরনের জটিলতা ছিল। ফুসফুস, হার্ট ইত্যাদি বিষয়ক। এর বাইরে মাইনর একটা সমস্যা ছিল, কণ্ঠস্বরে। কয়েক বছর ধরেই কথা বলতে সমস্যা হচ্ছিল। ভেবেছিলাম, কথা না-বলতে না-বলতে হয়তো এমন হয়েছে। এক সপ্তাহ আগে সিটি স্ক্যান থেকে জানা গেল থাইরয়েডের সমস্যা। তারা বায়োপসি করতে দিলো। রিপোর্টে ক্যানসারের আশঙ্কা; সার্জারির পরামর্শ।’

উল্লেখ্য, ১৯৮০ সালের ২৪ ফেব্রুয়ারি ঝালোকাঠি জেলায় কবি ইমতিয়াজের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে কর্মরত। কবির প্রথম কবিতা প্রকাশিত হয় পাক্ষিক শৈলী পত্রিকায় ১৯৯৯ সালে।
তার প্রকাশিত বইয়ের মধ্যে অন্ধকারের রোদ্দুরে (২০০০), মৃত্যুর জন্মদাতা (২০০২), সার্কাসের সঙ (২০০৮) ও মানুষ দেখতে কেমন (২০১০) উল্লেখযোগ্য।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission