নতুন ফল দেখে যে দোয়া পড়বেন 

আরটিভি নিউজ

বুধবার, ২৫ মে ২০২২ , ০৯:১৩ এএম


নতুন ফল দেখে যে দোয়া পড়বেন 
ছবি : সংগৃহীত

গ্রীষ্মের রসালো সব ফল এখন বাজার দখল করে আছে। কাঁঠাল, লিচু, আম, জাম, তরমুজ, জামরুল, আনারস ইত্যাদি ফলের দেখা মিলছে বাজারে। মৌসুমী এসব ফল সুস্বাদু তো বটেই, পুষ্টিগুণেও অনন্য। মৌসুমী ফলে মৌসুমী রোগ-বালাইয়ের প্রতিষেধক থাকে প্রাকৃতিকভাবেই। আপনি যদি মৌসুমী ফল খান তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 

বিজ্ঞাপন

নতুন ফল কিংবা মৌসুমের যেকোনো নতুন ফল দেখলে আল্লাহর রাসুল (সা.) একটি দোয়া পড়তেন। তাই যেকোনো সময় মওসুমের কিংবা সাধারণ নতুন ফল দেখলে বা খেলে উক্ত দোয়া পড়া সুন্নত।

নতুন ফল দেখে যে দোয়া পড়া সুন্নত

বিজ্ঞাপন

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন- সাহাবায়ে কেরাম যখন কোনো নতুন ফল দেখতেন, তখন তারা তা আল্লাহর রাসুল (সা.)-এর খেদমতে পেশ করতেন। আর তিনি তা গ্রহণ করে এই দোয়া পড়তেন—

আরবি :

বিজ্ঞাপন

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا ، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا ، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا ، اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ ، وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ ، وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ ، وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ , بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ

উচ্চারণ : আল্ল-হুম্মা বা-রিক লানা ফি সামারিনা, ওয়া বা-রিক্ব লানা- ফি মাদিনাতিনা; ওয়া বা-রিক লানা ফি স্বা-ইনা, ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লা-হুম্মা ইন্না ইবরাহিমা আবদুকা ওয়া খালিলুকা ওয়া নবিয়্যুকা; ওয়া ইন্নি ‘আবদুকা ওয়া নবিয়্যুকা, ওয়া ইন্নাহু দা’আ-কা লিমাক্কাহ্, ওয়া ইন্নি আদ’উকা লিলমাদিনাতি বিমিছলি মা- দা’আ-কা বিহি লিমাক্কাতা ওয়া মিছলিহি মা’আহু।

বিজ্ঞাপন

অর্থ : হে আল্লাহ! আমাদের ফলগুলোতে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের ‘সা’ এবং আমাদের ‘মুদ্দে’ (পরিমাপ যন্ত্রে) বরকত দাও। হে আল্লাহ! নিশ্চয় ইবরাহিম (আ.) তোমার বান্দা, তোমার বন্ধু এবং তোমার নবী। আর আমিও তোমার বান্দা ও তোমার নবী। তিনি (ইবরাহিম) তো তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন; আর আমি তার মতো মদিনার জন্য তোমার কাছে দোয়া করছি এবং এর সঙ্গে আরও সমপরিমাণ দোয়া করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission