ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:১০ এএম
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন দুইজন প্রখ্যাত শায়খ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপরিচিত ইসলামিক স্কলার শায়খ ড. মাহির বিন হামাদ বিন মুয়াক্বল আল মুয়াইকিলি। তিনি বিশ্বজুড়ে শায়খ মাহির আল মুয়াইকিলি নামেই অধিক পরিচিত।

শায়খ মাহির ১৯৬৯ সালের ৭ নভেম্বর মদিনা নগরীর আল ওয়াজাহ এলাকায় জন্মগ্রহণ করেন। তবে তার পরিবার মূলত লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু শহর থেকে সেখানে বসবাস শুরু করে। ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা শায়খ মাহির শৈশব থেকেই পবিত্র কোরআন শিক্ষায় গভীর মনোযোগ দেন এবং অল্প বয়সেই হিফজ সম্পন্ন করেন।

তিনি মদিনার টিচার্স ট্রেনিং কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে গণিতের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং জটিল অঙ্ক সহজভাবে বুঝিয়ে প্রশংসা অর্জন করেন। একই সঙ্গে তিনি মদিনার বিভিন্ন মসজিদে ইমামতি করতেন। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জনক।

অন্যদিকে, মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও খ্যাতিমান কারি শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত।

শায়খ আল-হুজায়ফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফি। তিনি ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।

১৯৭৮ সালে শায়খ হুজায়ফি মসজিদে কুবা’র ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরের বছর, অর্থাৎ ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব লাভ করেন। বর্তমানে তিনি সেখানে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুসলিম বিশ্বে এই দুই শায়খের ইমামতি ও খুতবা বিশেষ গুরুত্ব বহন করে। তাদের কণ্ঠে জুমার নামাজ ও খুতবা শুনতে বিশ্বের নানা প্রান্তের মুসল্লিরা আগ্রহভরে অপেক্ষা করে থাকেন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
কন্যাসন্তানের জন্মকে অপমান নয়, সুসংবাদ হিসেবে উল্লেখ করেছে কোরআন। মেয়ের প্রতি অবহেলা, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এবং বিয়েতে মতামত উপেক্ষা করার বিষয়ে রয়েছে ইসলামের স্পষ্ট নির্দেশনা।
কন্যাসন্তান নিয়ে কোরআন যা বলেছে
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
কালেমার পর ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ। নামাজ আদায়ের ব্যাপারে পবিত্র কোরআনে ৮২ বার বলা হয়েছে। তাই দৈনিক  পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো আদায় করা প্রাপ্তবয়স্ক, বুদ্ধি-জ্ঞানসম্পন্ন নারী ও পুরুষের ফরজ করা হয়েছে। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কীভাবে এলো সে বিষয়ে জানবো।
যেভাবে এলো পাঁচ ওয়াক্ত নামাজ
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
মানুষের চোখে সাধারণ মনে হলেও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে ছোট ছোট কিছু নেক আমল। হাসিমুখে কথা বলা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা গোপনে কারও জন্য দোয়া করার মতো কাজও হতে পারে সওয়াব অর্জনের মাধ্যম।
মানুষের চোখে ছোট, আল্লাহর কাছে বড় ৭ আমল
আজকের নামাজের সময়সূচি
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজের প্রতি আহ্বান জানাতে মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন।
যেসব অবস্থায় আজানের জবাব দেওয়া নিষেধ
আরও পড়ুন
আজ হারামাইনে জুমার নামাজ পড়াবেন যারা 
জুমার নামাজের ৫ গুরুত্বপূর্ণ বিষয় 
জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন-হাদিসের স্পষ্ট নির্দেশ কী
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা