থ্রেড নিয়ে টুইটার-মেটার লড়াই

ডয়চে ভেলে

শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ , ০৩:২১ পিএম


থ্রেড নিয়ে টুইটার-মেটার লড়াই
ফাইল ছবি

সরাসরি সংঘাতের পথে ইলন মাস্কের টুইটার এবং জুকারবার্গের মেটা। টুইটারের হুমকি তারা মেটার বিরুদ্ধে মামলা করবে।

বিজ্ঞাপন

টুইটারের বিকল্প হিসাবে থ্রেড অ্যাপ বাজারে এনেছে মেটা। ১২ ঘণ্টায় তিন কোটি মানুষ থ্রেড ব্যবহার করতে শুরু করেছেন। আমেরিকার সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, টুইটার জানিয়েছে, মেটার বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতে চলেছে।

মেটার সিইও জুকারবার্গকে একটি চিঠি পাঠিয়েছেন টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো। সেই চিঠির কপি মার্কিন সংবাদমাধ্যমের কাছে আছে। সেখানে অভিযোগ করা হয়েছে, টুইটারের একজন কর্মীকে চাকরি দিয়ে মেটা যে থ্রেড বানিয়েছে, তা টুইটারের কপিক্যাট। টুইটারের বাণিজ্যর গোপন তথ্য ও মেধাসম্পত্তি চুরি করেছে মেটা।

বিজ্ঞাপন

স্পিরো বলেছেন, এই চিঠিকেই যেন লিগ্যাল নোটিশ হিসাবে ধরা হয়। তারা মেধাসম্পত্তি অধিকারকে কোনোভাবে ছাড়তে চান না। এবার তারা আইনি ব্যবস্থা নেবেন।

টুইটারের দাবি, যদি মেটা নতুন অ্যাপ আনতে চায়, আনতেই পারে। তাই বলে তাদের নকল করে অ্যাপ বাজারে ছাড়ার অর্থ কী?

বিজ্ঞাপন

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন নতুন অ্যাপেই অভিযোগের জবাব দিয়ে বলেছেন, থ্রেডের ইঞ্জিনিয়ারিং টিমে টুইটারের কোনো সাবেক কর্মী নেই। ফলে এই অভিযোগের কোনো অর্থ হয় না।

টুইটারের সিইও ইলন মাস্ক অবশ্য কিছু বলেননি। তিনি বলেছেন, তাদের হামেশা নকল করা হয়, কিন্তু টুইটার কমিউনিটির কোনো ডুপ্লিকেট তৈরি করা যায় না।

বিজ্ঞাপন

যে একশটা দেশে থ্রেড চালু করা হয়েছে, তার মধ্যে ইইউ-র কোনো দেশ নেই। কারণ, সেখানে ডেটা নিরাপত্তা আইন খুবই কড়া।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission