সন্দেহ বিতর্কের মাঝে আজ উদ্বোধন হচ্ছে পেপ্যাল

আরটিভি অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭ , ১১:০৭ এএম


সন্দেহ বিতর্কের মাঝে আজ উদ্বোধন হচ্ছে পেপ্যাল

দেশের বাইরে থেকে বাংলাদেশে সহজে টাকা পাঠাতে ও ফ্রিল্যান্সারদের দেনা-পাওনা মেটাতে আজ উদ্বোধন হচ্ছে আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট সংস্থা পেপ্যালের 'ইনওয়ার্ড সার্ভিস' ।  

কিন্তু এই সেবা কি আসলেই পেপ্যালের, নাকি 'জুম' নামে আর একটি কোম্পানির? - এ নিয়ে সামাজিক মাধ্যমসহ নানা মহলে গত বেশ কিছুদিন ধরেই চলছে তুমুল বিতর্ক।

বিশেষ করে এটি আসলেই পেপ্যাল সার্ভিস কি-না, কিংবা ফ্রিল্যান্সাররা এ সার্ভিসের মাধ্যমে কোন প্রতিষ্ঠান থেকে তাদের অর্থ দেশে আনতে পারবে কি-না নাকি শুধু ব্যক্তি টু ব্যক্তি লেনদেন হবে এসব নিয়ে বিতর্ক হচ্ছে ফেসবুক সহ নানা মাধ্যমে।

অনেকেরই অভিযোগ পেপ্যালের নামে নতুন করে যেটি উদ্বোধন করা হচ্ছে সেটি আসলে জুম মানি ট্রান্সফার সার্ভিস যেটি আগে থেকেই চালু রয়েছে।

তবে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন এখন থেকে দেশের বাইরে থেকে কেউ চাইলে যে কোন সময় তার পেপ্যাল অ্যাকাউন্ট থেকে টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন।

তবে সমালোচকরা বলছেন সব দেশ থেকে এভাবে অর্থ আসবে না, জুমের মাধ্যমে এটি আসবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে।

তিনি বলেন পেপ্যালের মাধ্যমে  বাংলাদেশে টাকা আসার উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। সেবাটি চালু হলে পাঁচ লাখ ফ্রিল্যান্সার উপকৃত হবে। তবে আউটবাউন্ড এবং পেপ্যাল অ্যাকাউন্ট খোলার মতো আরও যেসব সার্ভিস আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন পেপ্যালের সাথে আগে কোন সংযোগ ছিল না। কিন্তু এখন যে কোন সময় মাত্র ৪০ মিনিটে বিদেশ থেকে টাকাটা চলে আসবে আর ১ হাজার ডলার পর্যন্ত পাঠাতে মাত্র ৪.৯৯ ডলার ফি দিতে হবে।

কিন্তু এ সেবা চালু করা নিয়ে এতো বিভ্রান্তি তৈরি হলো কেন ? এমন প্রশ্নের জবাবে তিনি জানান তারা প্রথমে জুমের সাথে সোনালী ব্যাংকের সাথে চুক্তির ব্যবস্থা ও বাংলাদেশ ব্যাংকের কিছু নীতি নিয়ে কাজ করেছেন। এর ফলে ব্যাংক টু ব্যাংক লেনদেন শুরু হয় নভেম্বর থেকে।

"পরে জানতে পারি পেপ্যাল জুমকে কিনে নিচ্ছে। এখন ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন। আগে ওয়ার্কিং আওয়ার ছাড়া টাকা পাঠানো যেতো না। এখন যে কোন সময় বিদেশ থেকে কেউ চাইলে কোন ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন"।

এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission