মানুষের যে কাজে শয়তান সবচেয়ে বেশি দুঃখ পায় 

আরটিভি নিউজ

বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ , ০৫:৩৯ পিএম


মানুষের যে কাজে শয়তান সবচেয়ে বেশি দুঃখ পায় 
ফাইল ছবি

পৃথিবীতে মানুষকে আল্লাহ তায়ালা পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষায় মানুষের সবচেয়ে বড় বাধা শয়তান। মানুষের কিছু কাজে শয়তান আনন্দে আত্মহারা হয়ে পড়ে, আবার এমন কিছু কাজ আছে যা করলে শয়তান সবচেয়ে বেশি দুঃখ পায়।  

বিজ্ঞাপন

হাদিসে এসেছে, মানুষ যখন সিজদার আয়াত তিলাওয়াত করে আল্লাহর নির্দেশ অনুযায়ী সিজদা করে, তখন শয়তান দুঃখে কেঁদে ফেলে। কারণ সিজদার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করে। 

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,

বিজ্ঞাপন

إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي يَقُولُ: يَا وَيْلَتِي أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ .

মানুষ যখন সিজদার আয়াত পড়ে ও সিজদা করে, তখন শয়তান কাঁদতে কাঁদতে একদিকে চলে যায় এবং বলে, হায় আমার কপাল মন্দ! মানুষ সিজদার আদেশ পেয়ে সিজদা করলো, তাই তার জন্য জান্নাত আর আমাকে সিজদার যে আদেশ দেওয়া হয়েছিল আমি তা অমান্য করেছি, তাই আমার জন্য জাহান্নাম। (সহিহ মুসলিম: ৮১ )

বিজ্ঞাপন

ইমাম আবু হানিফার (রহ.) মতে কোরআনে এ রকম ১৪টি আয়াত আছে যেগুলো পড়লে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব। আয়াতগুলো হলো (১) সুরা আরাফের ২০৬ নং আয়াত, (২) সুরা রাদের ১৫ নং আয়াত, (৩) সুরা নাহলের ৪৯ নং আয়াত, (৪) সুরা বনি ইসরাইলের ১০৯ নং আয়াত, (৫) সুরা মারিয়ামের ৫৮ নং আয়াত, (৬) সুরা হজের ১৮ নং আয়াত, (৭) সুরা ফোরকানের ৬০ নং আয়াত, (৮) সুরা নামলের ২৬ নং আয়াত, (৯) সুরা সিজদার ১৫ নং আয়াত, (১০) সুরা সোয়াদের ২৫ নং আয়াত, (১১) সুরা হা-মিম সিজদার ৩৮ নং আয়াত, (১২) সুরা নাজমের ৬২ নং আয়াত, (১৩) সুরা ইনশিকাকের ২১ নং আয়াত এবং (১৪) সুরা আলাকের ১৯ নং আয়াত।

সিজদায়ে তিলাওয়াত আদায়ের পদ্ধতি হলো দাঁড়িয়ে নিয়ত করে হাত ওঠানো ছাড়া আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া এবং সিজদারত অবস্থায় তিনবার ‘সুবাহানা রাব্বিয়াল আ’লা’ পড়ে পুনরায় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাওয়া। এভাবে একটি সিজদা সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

একাধিক সিজদা আদায় করতে চাইলে প্রতিবার সিজদা থেকে দাঁড়ানো এবং দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাওয়া মুস্তাহাব। তবে না দাঁড়িয়ে বসা থেকে সিজদা করলেও সিজদা আদায় হয়ে যাবে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission