বইমেলায় মারুফ হোসেন সজীবের ‘অলিতে গলিতে’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ , ০৯:৫০ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্পের বই ‘অলিতে গলিতে’। এটি তার প্রথম বই। প্রচ্ছদ করেছেন জুলিয়ান। বইটি প্রকাশ করছে দুয়ার প্রকাশনী। এর মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। বইটি রকমারি ডটকমসহ বইমেলায় প্রকাশনীর ৩৫৭ নাম্বার স্টলে পাওয়া যাবে।

বইটি সম্পর্কে লেখক মারুফ হোসেন সজীব বলেন, বইটি ১১টি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে। শহরের অলিগলির ছোট ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে। গল্পে আছে প্রেম, সংসার, সমাজের বিভিন্ন ধরনের অবক্ষয়ের ছোটাছুটি। ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা প্রতিটি গল্পই আশা করি পাঠকদের ভালো লাগবে।

প্রসঙ্গত, ‘বিলোপ’ নাটকের চিত্রনাট্যের জন্য পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার-২০২১ ও দুই ক্যাটাগরিতে শ্রেষ্ট নাট্যকার ও শ্রেষ্ট নাট্যপরিচালক হিসেবে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission