হোয়াইটওয়াশে চোখ টাইগারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ মে ২০২৪ , ০৮:৩১ এএম


বাংলাদেশ
ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মিরপুর শেরে-বাংলা-জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজে পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। রোববার (১২ মে) সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

ঘরের মাঠে দিনের বেলায় সচরাচর টি-টোয়েন্টি ম্যাচ খেলে না বাংলাদেশ। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি দিনের বেলায় করার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এদিকে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দিনের বেলাতেই বাংলাদেশকে খেলতে হবে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির প্লাটফর্ম হিসেবেই নিয়েছে বাংলাদেশ। 

বিজ্ঞাপন

প্রথম ৪ ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এতে বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে বাংলাদেশের। কিন্তু বাস্তবতা ভিন্ন। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষকে পাঁচ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে শান্ত-সাকিবরা। অবশ্য নিয়মিতভাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হয় না টাইগারদের। 

চলতি সফরে জিম্বাবুয়ের যে পারফরমেন্স তাতে তাদের বিপক্ষে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাটাই হবে বাংলাদেশের জন্য আদর্শ ফল। তবে স্বাগতিক দলকে এখনও অনেক সমস্যার সমাধান কতে হবে।

বিজ্ঞাপন

গত দুই বছরে বোলাররা ভালো করলেও ব্যাটিং নিয়ে এখনও চিন্তার বিষয় রয়েই গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ  অধিকাংশ ব্যাটারই এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। বিশ্বকাপ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে যা বাংলাদেশ দলের জন্য চিন্তার বিষয়। ব্যাট হাতে কেবল ওপেনার তানজিদ হাসান তামিম এবং তাওহীদ হৃদয় কিছুটা ধারাবাহিকতা দেখাতে পেরেছেন। কিন্তু কোনো ম্যাচেই পুরো ব্যাটিং লাইন-আপ ক্লিক করতে ব্যর্থ হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে ৪২ রানের ব্যবধানে ১০ উইকেট পতন বাংলাদেশ দলের জন্য একটা কঠিন বার্তা। দুই ওপেনার  তানজিদ ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে ১০১ রান তুলে প্রমাণ করেছেন মিরপুরের উইকেট খুব জটিল এবং স্লো ছিল না। 
বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বাংলাদেশ শেষ পর্যন্ত ৫ রানে জয় পেলেও বাজে শট খেলে ব্যাটাররা উইকেট বিলিয়ে দিয়েছেন।

বিজ্ঞাপন

চতুর্থ ম্যাচে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩ বারের মোকাবিলায় জয়ের সংখ্যাটা ১৬-তে নিয়ে গেছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে মাত্র ৭টি ম্যাচে হেরেছে টাইগাররা।

দুই দলের মোকাবিলায় নিজ মাঠে সর্বশেষ সিরিজ জয় করা জিম্বাবুয়ে এবার যেন বাংলাদেশ সফরে পুরো সিরিজেই ধুকছে। তবে  তাদের তরুণ খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন এবং অফ-ফর্মে থাকা টপ-অর্ডার এবং সিনিয়রদের কাছ থেকে  কিছুটা সহযোগিতা পেলে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা থেকে পরিত্রাণ পেতে পারে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission