‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’র বিজ্ঞপ্তি, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ

সোমবার, ২৭ মে ২০২৪ , ০১:৩০ পিএম


‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’র বিজ্ঞপ্তি, যা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ এমন শিরোনামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেন। তবে ভাইরাল হওয়া ভুয়া বিজ্ঞপ্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয় বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর।

রোববার (২৬ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার জন্য অসাধু সাইবার অপরাধী চক্র মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির আদলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। গত ১৬ মে তারিখের বরাতে ‘আগামী ২৬ মে রোববার পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা হয়েছে’ শীর্ষক যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, সেটি ভুয়া, বানানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এমন তথ্য সংবলিত কোনো সংবাদ বিজ্ঞপ্তি কোথাও পাঠানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি আরও বলা হয়, বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো। যারা এই ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আসল বিজ্ঞপ্তিতে যা ছিল
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। চতুর্থ বর্ষের অন্যান্য পরীক্ষার সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission