ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শনিবার যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে পদার্পণ করতে যাচ্ছে উত্তরাঞ্চলের ধান ও আমের জেলায় উচ্চশিক্ষার অন্যতম বাতিঘর ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’।

শনিবার (১৮ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।

উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, সকাল ১০টা থেকে শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচি শুরু হবে। শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং এরপর পায়রা অবমুক্তি ও বেলুন ফেস্টুন ওড়ানো, উদ্বোধনী ফলক উন্মোচন, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব, স্টাডি সেন্টার উদ্বোধন এবং কেক কেটে শিক্ষাকার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে।

আরও পড়ুন

এদিন বেলা ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী ও শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রধান অতিথি এবং উপাচার্যসহ অন্যান্য অতিথিগণ বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে আমগাছের চারা দিয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ হাছানাত আলী।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আগামীর নানা পরিকল্পনা তুলে ধরে উপচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, শুরুতে আইন ও হিসাববিজ্ঞান এই দুটি বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন ভর্তি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে। ৮ জন শিক্ষক ইতোমধ্যেই বিভাগে যোগদান করেছেন।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, ইতোমধ্যেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অবকাঠামো গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হলেও জ্ঞানার্জনের সকল সুযোগ তৈরি করা হয়েছে। এই ধারাবাহিকতায় আগামীতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কৃষি, কর্মমুখী শিক্ষা ও গবেষণায় এ অঞ্চলে বাতিঘর হিসেবে গড়ে উঠবে।

এদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। ইতোমধ্যেই অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আরও পড়ুন
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে চিঠি, জানা গেল কারণ
১৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়
আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়