শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি যতদিন 

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুন ২০২৪ , ০৫:০৫ পিএম


শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি যতদিন 
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ১৭ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হয়ে শেষ হবে ২৯ জুন।

মঙ্গলবার (১১ জুন) রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে এ ছুটির নোটিশ টানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ১৭ দিন ক্লাস ছুটি থাকবে। ৩০ জুন থেকে যথারীতি অর্ধদিবস ক্লাস চলবে। তবে ১ জুলাই থেকে পূর্ণ দিবস ক্লাস চলবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, জুন মাসে সাধারণত গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়ে থাকে। এবার  ঈদুল আজহা ও গ্রীষ্ম একই সময়ে তাই দুটি ছুটি সমন্বয় করে দেওয়া হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করেও দিতে পারেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটি নিয়ে আমাদের ভিন্ন ভাবনা রয়েছে। তবে যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তা পরে জানিয়ে দেওয়া হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission