সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার অবনতি

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ , ০৮:৫১ এএম


সাদেক হোসেন খোকা শারীরিক অবস্থা অবনতি

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ। ঢাকা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র দীর্ঘদিন ধরে কিডনির ক্যানসারে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বুধবার আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ১৪ মে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য দেশ ছাড়েন।

শায়রুল কবির খান আরও বলেন, সাদেক হোসেন খোকা নিউইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির ক্যানসারে ভুগছেন। তার অবস্থার অবনতি হয়েছে। সাদেক হোসেন খোকার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission