ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

চাকরি বহাল রাখার দাবিতে আরবান হেলথ কেয়ারের কর্মীদের মানবন্ধন

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৬:২৫ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় মানববন্ধন করছেন প্রকল্পের কর্মীরা : ছবি আরটিভি

স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়ায় থাকা আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং প্রকল্পে কর্মরত হাজারো কর্মকর্তা–কর্মচারীর চাকরি বহাল রাখার দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় মহাখালীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের ডাক্তার, নার্স, প্যারামেডিক, ল্যাব টেকনিশিয়ান ও এফডব্লিউভিসহ কয়েক হাজার কর্মকর্তা-কর্মী অংশগ্রহণ করেন।
​
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের। এডিবিসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছিল। প্রকল্পের আওতায় ১১টি সিটি কর্পোরেশন ও ১৮টি পৌরসভা এলাকায় মোট ১৯২টি নিজস্ব কেন্দ্র এবং ভাড়া করা ভবনে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে এই সেবা কার্যক্রমটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর ফলে ৪ হাজার ৩৮২ জন দক্ষ স্বাস্থ্যকর্মীর ভবিষ্যৎ এবং কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন


​
বক্তারা প্রকল্পের সাফল্যের চিত্র তুলে ধরে আরও জানান, ২০১৮ সালের ১ মার্চ থেকে এ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ৩৪ লক্ষ ৬০ হাজার প্রসব-পূর্ববর্তী সেবা এবং ১ লক্ষ ৯০ হাজার শিশুর নিরাপদ জন্ম নিশ্চিত করার মতো মাইলফলক অর্জিত হয়েছে।

বক্তারা জানান, বাংলাদেশ সরকারের নিয়মিত ইপিআই কার্যক্রম, পোলিও, হাম-রুবেলা, ভিটামিন এ ক্যাম্পেইন এবং কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে এই কর্মীবাহিনী। নীতিমালা অনুযায়ী, এই কেন্দ্রগুলোতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য অন্তত ৩০ শতাংশ সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এমন একটি সফল ও মানবিক প্রকল্পের জনবলকে বাদ দিয়ে নগরবাসীর নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে তারা দাবি করেন।
​
পরে মানববন্ধন শেষে আন্দোলনরত কর্মীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এরপর কর্মীরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে তাদের উদ্বেগের কথা জানান। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করা হয়েছে এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্রুত আলোচনার কথা জানানো হয়েছে।

দক্ষ জনবলের কর্মসংস্থান সুরক্ষা এবং দরিদ্র মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই কার্যক্রম যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটিই এখন এই প্রকল্পের হাজার হাজার কর্মীর মূল দাবি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ভয়ংকর রূপে ডেঙ্গু, অক্টোবরের অর্ধেক না পেরোতেই ৮৬ জনের মৃত্যু
ভয়ংকর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও দশজন মারা গেছেন । হিসেব অনুযায়ী অক্টোবর মাসের অর্ধেক না পেরোতেই এই রোগে ৮৬ জনের মৃত্যু হয়েছে। 
ভয়ংকর রূপে ডেঙ্গু, অক্টোবরের অর্ধেক না পেরোতেই ৮৬ জনের মৃত্যু
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন সিস্টেম চালু
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত যৌথভাবে নতুন এ সিস্টেমের উদ্বোধন করেন।
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন সিস্টেম চালু
যেখানে চিকিৎসক দরকার সেখানেই পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের যেসব জায়গায় চিকিৎসকের সংকট রয়েছে সেখানেই পোস্টিং দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৪ অক্টোবর) শহীদ আবু সাঈদ কনভেনশন হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘হেমাটোকন : ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে আমরা ১৭ টি রেডিও থেরাপি মেশিন স্থাপন করবো। এর মধ্যে ৬ টি ঢাকায়, বাকি ১১ টি ঢাকার বাইরে। তিনি বলেন, সবাই মিলে এই দেশকে গড়ে তুলতে হবে। আমাদের চেয়ে ভালো দেশ, এত সহযোগী শক্তি আর কোথাও নেই। দেশটাকে ভালোবেসে আমাদের কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়াই করেছি। তখন মুক্তিযুদ্ধ আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এখন আমার চ্যালেঞ্জ, এই মন্ত্রণালয়ের (স্বাস্থ্য মন্ত্রণালয়) জন্য কিছু করা। মন্ত্রী বলেন, যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, তখন এটি ছিলো পুরোপুরি দুর্নীতিগ্রস্থ। ১১ কোটি টাকার রেডিওথেরাপি মেশিনের আমদানি খরচই দেখানো হয়েছে ১৮ কোটি টাকা। এই দৃশ্য ছিল সবখানেই। আমরা সেই অবস্থার পরিবর্তন করছি। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশ- বিদেশের ডাক্তার ও গবেষকরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
যেখানে চিকিৎসক দরকার সেখানেই পোস্টিং হবে: স্বাস্থ্যমন্ত্রী
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
সংকট কাটিয়ে বর্তমান সরকারের নানা পদক্ষেপে দুই কোটিরও বেশি শিশুর কাছে সফলভাবে টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’
আরও পড়ুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী