ভাষার গানে মডেল হলেন আবুল হায়াত

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ , ০৭:৪০ পিএম


ভাষার গানে মডেল হলেন আবুল হায়াত

প্রায় পাঁচ দশকের অভিনয় জীবন তার। মঞ্চ, টিভি নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, নির্মাণ এবং সাহিত্যে- তিনি নিজেকে ছড়িয়েছেন দু'হাতে। এখনো প্রতিটি ক্ষেত্রে দর্প নিয়ে চুটে চলেছেন সামান তালে। তিনি জীবন্ত নন্দিত নাট্যজন আবুল হায়াত। 

অভিনয় অঙ্গনের সুদীর্ঘ পথ পাড়ি দিলেও একটা পথেই পা ফেলা বাকি ছিল তার। আর সেটি হলো চলমান ট্রেন্ড মিউজিক ভিডিও! মানে অডিও গানের সঙ্গে নির্বাক চিত্রকল্পের মেলবন্ধন ঘটানো।

তার ভাষায়, 'এটা একটা নিউ মিডিয়া। গেলো ক'বছর ধরে লক্ষ্য করছি প্রচুর দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও হচ্ছে। গানের পাশাপাশি গল্পটাও মানুষ ভিডিওর মাধ্যমে দেখতে চান। যদিও আমি সেটাকে তরুণ প্রজন্মের বিষয় বলেই ওভারলুক করেছি এতদিন। তবে, এবার সেই ধারণা থেকে নিজেকে বের করে এনেছি। জীবনে প্রথমবার কোনো গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। এবং কাজটি করে আমি মুগ্ধ'।

এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বর্ষিয়ান এই অভিনেতা। সেটি বীর বাঙালি ভাষা শহীদদের উৎসর্গ করে তৈরি হয়েছে। যারা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বুকের তাজা রক্তে রাঙিয়েছেন বাংলা ভাষাকে মাতৃভাষা করার দাবিতে।

আবুল হায়াত জানান, বাংলা ভাষা এবং ভাষা শহীদদের নিয়ে তৈরি এ মিউজিক ভিডিওতে উঠে এসেছে আধুনিকতার নামে বর্তমান বাংলাদেশ এবং বায়ান্নর বীরত্বের কথা।

পরিচালনা করেছেন ইয়ামিন এলান। গানে আবুল হায়াতের সঙ্গে মডেল হিসেবে আছেন রিফা।
 
লালন লোহানির গীতরচনায় 'বায়ান্ন' শিরোনামের গানটির কথা 'ওরা ইংরেজিতে বললে কথা নিজেকে ভাবে ধন্য, আমি হাসবো না কাঁদবো... ওরে ও বায়ান্ন...।  গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন নাজির মাহমুদ। সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে 'ইডিপাস' নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম টিভি পর্দায় অভিষেক ঘটে আবুল হায়াতের। 

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission