ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হাসপাতালে আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার। তার অবস্থা সংকটাপন্ন। ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৯২ বছরের কিংবদন্তি সংগীতশিল্পীর। এরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ইউনিটে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন

এদিকে আশা ভোসলের নাতনি জানাই ভোসলে ইনস্টাগ্রামে লিখেছেন, আমার দাদি আশা ভোসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাব।

ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
আরটিভিতে আজ যা দেখবেন 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
আরটিভিতে আজ যা দেখবেন 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৬২
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৮৬
যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা