ফেনী জেলা বিএনপির মিডিয়া সেল অনুমোদন

আহবায়ক ছলিম উল্লাহ মেজবাহ ও সদস্য সচিব সিদ্দিক আল মামুন 

আরটিভি নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬ , ০৯:২৯ পিএম


আহবায়ক ছলিম উল্লাহ মেজবাহ ও সদস্য সচিব সিদ্দিক আল মামুন 
ছলিম উল্লাহ মেজবাহ ও সিদ্দিক আল মামুন : ছবি সংগৃহীত

দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার ছলিম উল্লাহ মেজবাহকে আহ্বায়ক করে ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সদস্য সচিব হয়েছেন সিদ্দিক আল মামুন। 

শুক্রবার (৫ জুন) ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমে সমন্বিতভাবে প্রচারের লক্ষ্যে ৬ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। 

আরও পড়ুন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধ মফিজুর রহমান, সাপ্তাহিক নিহারিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, সাপ্তাহিক ফেনীর প্রয়াসের সম্পাদক প্রফেসর মো. ইলিয়াছ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জিয়াউদ্দিন সোহাগ। 

এর আগে ৩১ মে ফেনী শহরের এসএসকে রোডস্থ সূচনা সেন্টারে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত মিডিয়া সেল ফেনী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রচার, গণমাধ্যম সমন্বয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবে বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission