এবারের ঈদযাত্রা কেমন হবে জানালেন ডিএমপির অতিরিক্ত কমিশনার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০১:২৭ এএম


ঈদযাত্রা খারাপ হওয়ার সুযোগ নেই: ডিএমপির অতিরিক্ত কমিশনার
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান। ছবি: আরটিভি

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেছেন, এবারের ঈদযাত্রা গত ঈদের চেয়ে খারাপ হওয়ার সুযোগ নেই। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।

বুধবার (২০ মে) রাতে আরটিভিতে সৈয়দ আশিক রহমানের সঞ্চালনায় ‘ঈদে ঘরে ফেরা’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

মো. আনিসুর রহমান বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে প্রত্যাশা থেকেও আমরা অনেক দূরে।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে ঘরে ইফতার করতে পারে, এ জন্য আমরা রমজানের ৩০ দিন রাস্তায় পানি দিয়ে ইফতার করেছি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, নগরবিদ ও পরিবেশকর্মী স্থপতি ইকবাল হাবিব ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হোক চৌধুরী।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission