৯১ সালে খালেদা জিয়ার কথা আজ প্রমাণিত হলো : রিজভী

আরটিভি নিউজ

রোববার, ২১ আগস্ট ২০২২ , ০৩:১২ পিএম


৯১ সালে খালেদা জিয়ার কথা আজ প্রমাণিত হলো : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আওয়ামী লীগকে নিয়ে ১৯৯১ সালে খালেদা জিয়া যে কথা বলেছিলেন, আজ তা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২১ আগস্ট) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্য আজ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। তিনি বার বার বলেছিলেন, শেখ হাসিনার ক্ষমতার উৎস জনগণ নয়, বিদেশি প্রভু।

রিজভী বলেন, ১৯৯১ সালে ঢাকায় এক জনসভায় খালেদা জিয়া বলেছিলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, অন্যদের হাতে গোলামির জিঞ্জির। আজ প্রমাণিত হলো বর্তমান সরকার প্রধান (শেখ হাসিনা) ক্ষমতার জন্য লেন্দুপ দর্জির ভূমিকা পালন করছে।

তিনি বলেন, এখন আওয়ামী লীগের নেতারা বলছেন আবদুল মোমেন আওয়ামী লীগের কেউ না। কিন্তু তিনি সিলেট মহানগর থেকে এমপি হয়েছেন কোন দলের টিকিটে? ওবায়দুল কাদের অনুমোদিত সিলেট মহানগর আওয়ামী লীগের ১ নম্বর সদস্য কে? তিনি তো পররাষ্ট্রমন্ত্রীর পদটি ব্যবহার করেই বক্তব্য দিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, একটা রাষ্ট্র কতটা অপদার্থ অক্ষম ও জনবিচ্ছিন্ন হলে অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়। এই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে বলে বিএনপিকে নির্বাচনে আনতে, আবার ভারতকে বলে হাসিনাকে ক্ষমতায় রাখতে, এটাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাজ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission