ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে আরও বেশি সমর্থন আসবে: নাহিদ ইসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

সামনের স্থানীয় সরকার নির্বাচনে আরও বেশি সমর্থন আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের বিরোধী দলের জায়গায় শক্ত অবস্থান ধরে রাখতে হবে। রাষ্ট্রপতি জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ বলছে, তবে দেশের কোনো পরিবর্তন হচ্ছে না।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শক্তির দৃঢ় অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে। নারী নিপীড়ন, শিশু ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে তবে তা নিয়ে শক্ত প্রতিবাদ জানাতে হবে এবং বিচারব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলতে হবে।

আরও পড়ুন

নাহিদ বলেন, চিফ প্রসিকিউটর পরিবর্তন হয়েছে কোনো প্রকার আলোচনা ছাড়াই। তবে তা নজরদারি করতে এনসিপি মাঠে থাকবে।

এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য জেলা প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিগত জুলাই আন্দোলনে রাজপথে গড়ে ওঠা ঐক্য আগামী দিনেও অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন।

অন্যদিকে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা দিতে চাই, ধর্ষণমুক্ত বাংলাদেশ তৈরি করতে দ্রুত উদ্যোগ নিন। দ্রুত বিচার ব্যবস্থা ঠিক করেন। যারা সরকারের ড্রাইভিং সিটে বসেছেন তাদের উশৃঙ্খল গাড়ি না চালানোর আহ্বান জানাই। এ সময় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ এবং বিচারব্যবস্থা ঢেলে সাজানোর ওপর জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বিচারব্যবস্থা সংস্কারের জন্য ‘জুলাই সনদ’ অনুযায়ী দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করার দাবিও জানান।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবির আন্দোলনের সুযোগে শ্রমিকদের সঙ্গে ‘ছদ্মবেশে’ পরিকল্পিত নাশকতা, ভাঙচুর নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ করেছে শ্রীপুর পৌর ছাত্রদল।
পরিকল্পিত নাশকতা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে ড. খন্দকার মোশাররফ
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টানা তিন মাস রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে হবে’
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৭টি জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকি শাখাগুলোতে আগের আমিররাই পুনর্নির্বাচিত হয়েছেন।
নতুন আমির পেল জামায়াতের ২৭ জেলা ও মহানগর শাখা
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
গণঅধিকার পরিষদ এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ই নভেম্বর) ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে দলটি।
শুক্রবার ঢাকায় শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ 
আরও পড়ুন
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে ৫ কারণে ভরাডুবি হলো রিপাবলিকানদের
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী