কারাগারে বিএনপি নেতার মৃত্যু, অবহেলার অভিযোগ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:০৮ পিএম


কারাগারে বিএনপি নেতার মৃত্যু, অবহেলার অভিযোগ
ফাইল ছবি

কারাগারে অসুস্থ হয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম (৩৫) মারা গেছেন। কারা কর্তৃপক্ষের অবহেলা এবং সুচিকিৎসার অভাবেই মনোয়ারুল ইসলামের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রংপুর কারাগারে অসুস্থ হয়ে মারা যান তিনি। 

এদিন এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বর্তমান দখলদার ও জুলুমবাজ সরকারের নিরবচ্ছিন্ন জুলুম-নির্যাতনে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীরা একের পর এক কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তারই ধারাবাহিকতায় কারাগারে মনোয়ারুল ইসলামের মৃত্যু হলো। এটি সরকারি অত্যাচারের আরও একটি মনুষ্যত্বহীন দৃষ্টান্ত।

তিনি বলেন, কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক চলছে। সরকারি নির্যাতন ও কারাকর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপির অসুস্থ নেতাকর্মীরা অহরহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার এটি একটি নতুন অধ্যায়, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

রিজভী বলেন, চিকিৎসা না পেয়ে কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী। 

মনোয়ারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission