বিএনপি নেতা এ্যানি কারামুক্ত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ , ০৩:১৬ পিএম


শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ছবি : সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কারামুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ১০ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তাকে গ্রেপ্তারের পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, ২৫ মে ধানমন্ডি থানায় বিরুদ্ধে দায়ের হওয়া ‘রাজনৈতিক’ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুরে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission