রাজধানীতে ছাত্রদলের মিছিল

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ , ০৪:৩৩ পিএম


রাজধানীতে ছাত্রদলের মিছিল
ছবি : সংগৃহীত

রাজধানীতে মিছিল করেছে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নয়াপল্টনস্থ ঢাকা ব্যাংকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পলওয়েল সুপার মার্কেট ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সকল রাজনৈতিক মামলার প্রত্যাহারের দাবি করেন তারা। পাশাপাশি সরকার বিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদলের সবাইকে একসাথে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবো। ছাত্রদলের নেতৃত্বে ১৫ বছর ধরে জেঁকে বসে থাকা এই ফ্যাসিস্ট সরকারের পতন করবো।

মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিঠু, মাহমুদুল হাসান বসুনিয়া, এস এম আনিসুর রহমান, সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ফয়সাল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, এম এ রহিম শেখ, আকরাম হোসেন তারেক, সাবেক সহ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হুমায়ন কবির নয়ন, সাবেক সদস্য আফজাল রহমান, তৌহিদুর রহমান, ইরফান আহমেদ ফাহিম, হামদে রাব্বি আকরাম, মামুনুর রহমান, আশিকুর রহমান, মাইনউদ্দিন চৌধুরি, ইমাম হোসেন নির্ঝন, মো. শাহাবউদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী।

উল্লেখ্য, গত ১ মার্চ ছাত্রদলের কমিটি ভেঙ্গে সাত সদস্যের আংশিক কমটি ঘোষণা করা হয়।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission