দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক: সালাহউদ্দিন আহমেদ

আরটিভি নিউজ

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ০৩:৪৫ পিএম


দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হাড়ে বেড়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘অদম্য নারী-শক্তিতে অজেয়’ শীর্ষক আলোচনায় এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে ক্ষুণ্ণ না করতে নারীদের প্রতি সহিংসতা কারিদের অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। বর্তমানে দেশে নারী ও শিশুদের প্রতি যেভাবে সহিংসতা-নিপীড়ন বাড়ছে, তা অনেক উদ্বেগজনক। 

বিজ্ঞাপন

সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার রহস্য উন্মোচন করতে সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, এসবের মধ্যে পতিত ফ্যাসিবাদের কোনো কারুকার্য-কারসাজি-চক্রান্ত আছে কি না, তা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবেই অস্থিতিশীল হতে না পারে, দেশের ভাবমূর্তি যাতে দেশ-বিদেশে ক্ষুণ্ণ না হয়; সেদিকে আপনারা লক্ষ রাখুন। কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, নারীরা সকল গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে ছিল। বিএনপির ৩১ দফায়ও প্রতিশ্রুতি আছে নারীর ক্ষমতায়ন করা হবে সাংবিধানিকভাবে, আইনিভাবে। এসবের মাধ্যমেই সংসদে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পথে এগিয়ে যাবেন বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission