রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরের

আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৭:৪৪ পিএম


রাজনৈতিক দলগুলোর মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আজ হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রত্যাশিত রায় হয়েছে। এর মধ্য দিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন।

বিজ্ঞাপন

ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে একে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে। এরই মধ্যে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে।

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission