গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নজরুল ইসলামের

আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ১০:৩৬ পিএম


গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নজরুল ইসলামের
ছবি: সংগৃহীত

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ ) জাতীয় সংসদ ভবন এলাকায় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

নজরুল ইসলাম খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটা পরিবর্তন অর্জন করেছি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের অপচেষ্টা ছিল। যা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। যা তারা নিজেরাও ভোগ করতে পারেনি। সেটা (মালিকানা) তাদের ছেড়ে দিতে হয়েছে। আজকেও একটা অপচেষ্টা দেখছি আমরা। 

তিনি আরও বলেন, বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করতে করতে, একটা পর্যায়ে এসে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা পরিবর্তন অর্জন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এসে এ দেশের ছাত্র-জনতা যে অবদান রেখেছে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা স্মরণ করি। এই অর্জন, এই বিজয় সারাদেশের সব মানুষের। এই অর্জন সারাদেশের ছাত্র-জনতা, শ্রমিক সবার।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission