আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ১০:১০ পিএম


আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
ফাইল ছবি

আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারাই কথা বলবেন, তারাই জাতীয় নাগরিক পার্টির শত্রু।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্যান্টনমেন্ট হোক বা রাজনৈতিক দল—আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে তাদের অবস্থাও দলটির মতোই হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে আওয়ামী লীগের বিচার সঠিকভাবে করা সম্ভব হবে না। তাই সরকারকে সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, এর প্রস্তুতি নিতে থাকুন।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission