হাসিনাসহ গডফাদারদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৮:৪৫ পিএম


হাসিনাসহ গডফাদারদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনাসহ তার পরিবার ও গডফাদারদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচার দৃশ্যমান হতে হবে। পাশাপাশি নির্বাচন ও সংস্কার খুবই জরুরি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবারও ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। ঝটিকা মিছিল করেই তারা পালিয়ে যায়। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনও ভুলে যায়নি। তাই কোনোভাবেই  সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৫ আগস্টের আগে বাধাহীন ও মুক্তভাবে সাংগঠনিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি বিএনপি। এখন সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে, দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। 

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ৫ তারিখের আগে হেলমেট বাহিনীর হাতে থাকা অস্ত্র এবং বিভিন্ন থানার লুটের অস্ত্রসহ সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। সরকারকে আরও তৎপর হতে হবে।

বিজ্ঞাপন

ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছৈয়দের রহমান রায়হানের সঞ্চালনায় সভায় সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম-আহ্বায়ক শাহ মো. এমরান, সদস্য সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান হারুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission