সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এ কথা জনগণ মানে না: আমিনুল হক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ১০:৩৮ পিএম


সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এ কথা জনগণ মানে না: আমিনুল হক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর লুটপাট ও দুর্নীতির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে যারা ধ্বংস করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে এবং তা একটি নির্বাচিত সরকার করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মোহাম্মদপুর  থানা বনাম ভাষানটেক থানার খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় ফুটবল ও ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনের দুর্নীতিবাজ ব্যক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের ধ্বংস ও লুটপাটের পরেও যে সকল স্বৈরাচারের দোসররা এখনো বহাল রয়েছেন তারা যদি মনে করেন আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে না, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই দেশের ক্রীড়াপ্রেমী মানুষ আপনাদের প্রতি ক্ষুব্ধ।

বিজ্ঞাপন

সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, যারা রাষ্ট্র সংস্কার এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে, এ দেশের জনগণ এটাকে কখনোই  সমর্থন করে না। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এ কথা জনগণ মানে না। 

নির্বাচন এ বছরের ডিসেম্বরের ভিতরেই হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, পরিপূর্ণ সংস্কারের জন্য, শেখ হাসিনাসহ তার স্বৈরাচারের দোসরদের বিচারের জন্য নির্বাচন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ, এই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই পারবে দেশকে পরিপূর্ণ ভাবে সংস্কার করতে, স্বৈরাচারদের বিচার করতে এবং বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। 

বিজ্ঞাপন

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission