ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৬:২৯ পিএম
মহাসচিব গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে ২০০৮ সাল থেকে টানা ১৬ বছর মহাসচিবের দায়িত্ব পালনকারী অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ।

দলীয় সূত্রে জানা যায়, বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকলেও সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই কমিটি ভেঙে নতুন নেতৃত্বে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সূত্র আরও জানায়, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী মূল্যায়নে দলের সাংগঠনিক নানা দুর্বলতা উঠে আসে। বিশেষ করে এককভাবে নির্বাচন করা, প্রার্থী বাছাইয়ে সীমাবদ্ধতা এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তার বিষয়গুলো নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়েছে।

নবনিযুক্ত মহাসচিব গাজী আতাউর রহমান এর আগে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। অন্যদিকে অধ্যক্ষ ইউনুছ আহমাদ দীর্ঘ ১৬ বছর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে দলের অন্যতম প্রধান সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

দলের নীতিনির্ধারকদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন উদ্যমে অংশ নিতে সক্ষম হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পরাজিত শক্তি বোমা বাজি ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য তৈরির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা ও পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির পর্যবেক্ষণ দলের সভা অনুষ্ঠিত হয়, পরে তিনি এ কথা জানান। খায়রুল কবির খোকন জানান, পূজা উপলক্ষ্যে বিভিন্ন ধরনের হুমকি প্রতিহত করবে প্রশাসন। এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। ষড়যন্ত্রের বিষয়ে সর্তক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পূজাকে কেন্দ্র করে গুজব বা এআই কনটেন্ট নিয়ে সর্তক থাকতে দেশবাসীর প্রতি অনুরোধও জানান খায়রুল কবির খোকন। আরটিভি/এসআর
পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
আরও পড়ুন
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, আরেক পাল্লায় ভারত: চরমোনাই পীর