নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির

আরটিভি নিউজ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ০৬:০১ পিএম


নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশন নারী-পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন?

বিজ্ঞাপন

তিনি বলেন, নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। তারা (নারীবিষয়ক সংস্কার কমিশন) ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমরা সেটা প্রত্যাখ্যান করছি। তাদের রিপোর্টের আগে কমিশনে যারা আছেন তাদের প্রত্যাখ্যান করতে হবে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, আমাদের দেখতে হবে আমাদের তারা কোথায় নিয়ে যেতে চাইছে। আমরা ছোটবেলায় সকালে উঠে মক্তবে যেতাম। এখন খুবই পরিকল্পিতভাবে এটি বন্ধ করা হয়েছে। এখন মায়েরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। আর সেই পরিকল্পনাকারীরাই নারীদের বিভ্রান্ত করছে। তারা কারা?

তিনি বলেন, যদি কমিশন করতে হয় এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। এই সংস্কার কমিশনকে আমরা মানি না। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। যদি আমাদের বাধ্য করা হয় তবে অবশ্যই আমরা আন্দোলনে নামব।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission