প্রতিশোধপরায়ণ না হতে খালেদা জিয়ার নির্দেশ: শিমুল বিশ্বাস

আরটিভি নিউজ

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০১:২৪ পিএম


প্রতিশোধপরায়ণ না হতে খালেদা জিয়ার নির্দেশ: শিমুল বিশ্বাস
অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জনগণ বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা ও আস্থার প্রতীক মনে করে। তিনি অবিসংবাদিত নেত্রী। তিনি নেতাকর্মীদের প্রতিশোধপরায়ণ না হওয়ার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য থাকবেন। তবে তারেক রহমান এ মুহূর্তে আসবেন না। কখন আসবেন তা এখনই বলা যাচ্ছে না।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অনেক শ্রমিকদের প্রাণ গেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রধান কারিগর এই শ্রমিকরা। প্রতিটি আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারা।

১৯৭৮ সালে জিয়াউর রহমান শ্রমিক সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দেন মন্তব্য করে শিমুল বিশ্বাস বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়া শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়ে নিজেকে শ্রমিকের সহধর্মিণী হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন। গত দুই বছর শ্রমিকরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আগামীতে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ হবে আধুনিক ও সমৃদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, সহসভাপতি মেহেদী আলী খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজাসহ অনেকেই।

আরটিভি/এএইচ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission