ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্র সংস্কারে রাজনীতিবিদদের সদিচ্ছার প্রয়োজন: ড. ফরাসউদ্দিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ছবি: সংগৃহীত

বিগত ৫৫ বছরে অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও কাক্সিক্ষত রাষ্ট্রীয় সংস্কার অর্জনে বাংলাদেশ পিছিয়ে রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তার মতে, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, আমলাতান্ত্রিক নির্ভরতা হ্রাস এবং ওয়েস্টমিনস্টার ধাঁচের পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক চর্চাই পারে দেশকে টেকসই সংস্কারের দিকে নিয়ে যেতে।

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফরাসউদ্দিন বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের মাথাপিছু আয় ১০০ ডলার থেকে বেড়ে ২ হাজার ৮৬০ ডলারে উন্নীত হলেও সুযোগ থাকা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার মতো ১০ হাজার ডলারে পৌঁছানো সম্ভব হয়নি। জাতিগতভাবে সততা, স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় ঘাটতি থাকাই এর মূল কারণ।

আরও পড়ুন

প্রকৃত রাষ্ট্র সংস্কারের উপায় ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেশের দ্বিদলীয় রাজনৈতিক কাঠামোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশে মূলত দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা কার্যকর রয়েছে। প্রধান দুই রাজনৈতিক দল যদি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পালাক্রমে সরকার ও বিরোধী দলে যাওয়ার বিষয়ে একমত হতে পারে, তবেই রাষ্ট্র সংস্কার সহজ হবে। ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির মতো নির্বাচিত সরকারকে যেমন মেনে নিতে হবে, তেমনি বিরোধী দলকেও উপযুক্ত সম্মান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমালোচনা করে সাবেক এই গভর্নর বলেন, বিশ্বজুড়ে কোথাও এ ধরনের ব্যবস্থা নেই। এটি মূলত বিরাজনীতিকরণ ও আমলাতান্ত্রিক অব্যবস্থাপনা জোরদার করার একটি হাতিয়ার। আমলাদের ওপর নির্ভরতা কমিয়ে রাজনৈতিক আলোচনার মাধ্যমেই প্রশাসনিক ও গণতান্ত্রিক সমস্যার সমাধান খোঁজা উচিত।

অতীতের রাজনৈতিক সুযোগ হাতছাড়ার প্রসঙ্গ টেনে ফরাসউদ্দিন বলেন, ২০১৪ সালে নির্বাচনকালীন সংকট নিরসনে যৌথ মন্ত্রিসভার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা গ্রহণ করা হলে দেশে বিরাজনীতিকরণের পথ বন্ধ হতো। ওই সময় স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব থাকা সত্ত্বেও তা হাতছাড়া হওয়াকে তিনি রাজনৈতিক সদিচ্ছার অভাব হিসেবে চিহ্নিত করেন।

ড. ফরাসউদ্দিন আরও বলেন, শুধু সাময়িক ব্যবস্থার পেছনে না ছুটে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা গঠন, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা চালু করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াই হলো প্রকৃত রাষ্ট্র সংস্কারের একমাত্র পথ।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির তিনজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির বিরুদ্ধে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করার অভিযোগ উঠেছে।
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি
আরও পড়ুন
সততা না থাকলে ব্যাংক খাতের বিশৃঙ্খলা সামাল দেওয়া অসম্ভব: ড. ফরাসউদ্দিন
শুধু বেতন বাড়িয়ে আমলাতন্ত্রের দুর্নীতি রোধ সম্ভব নয়: ড. ফরাসউদ্দিন