ছাত্রদের আরও এক রাজনৈতিক প্লাটফর্ম আসছে শুক্রবার

আরটিভি নিউজ

সোমবার, ০৫ মে ২০২৫ , ০৬:০৬ পিএম


ছাত্রদের আরও এক রাজনৈতিক প্লাটফর্ম আসছে শুক্রবার
ইউনাইটেড পিপলস বাংলাদেশ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ছাত্রদের বেশ কয়েকটি প্লাটফর্ম আত্মপ্রকাশ ঘটেছে। এসব সংগঠন রাজনৈতিক এবং অরাজনৈতিক ভাবে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনই একটি প্লাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

উদ্যোক্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে।

শুক্রবার (৯ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক এ যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করছে সংগঠনটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের প্লাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়াও জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনসহ আপ বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা উপস্থিত থাকবেন।

জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নই নতুন প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা দাবি করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে আমরা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চাই। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারষ্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়ায় কাজ করতে চাই। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে এই প্লাটফর্ম কাজ করবে।

বিজ্ঞাপন

আলী আহসান জুনায়েদের মতে ‘পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার প্ল্যাটফর্ম হবে আপ বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠনে দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা থাকবে সংগঠনটির।

ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি এই চার টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের। এমনই প্রস্তাবনা থাকবে বলে জানান জুনায়েদ।

বিজ্ঞাপন

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission