আন্দোলনকারীদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ছাত্রশিবির

আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ১০:১৮ পিএম


আন্দোলনকারীদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ছাত্রশিবির
শাহবাগে ছাত্রশিবিরের ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প

গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বর্তমানে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। তীব্র গরমের মধ্যে সেখানে আন্দোলনকারীদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ইসলামী ছাত্রশিবির।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ মে) রাতে শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ছাত্রশিবিরের ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে সেখান থেকে চিকিৎসা নিচ্ছেন। স্যালাইনছাড়াও পাচ্ছেন বেশ কিছু প্রাথমিক ওষুধও।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, আজ বিকেল সাড়ে তিনটা থেকে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। 

Capture7

বিজ্ঞাপন

চিকিৎসাকেন্দ্রে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ তাদের এই ফ্রি চিকিৎসাকেন্দ্র চলমান থাকবে।

প্রসঙ্গত, এর আগে আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন। তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

বিজ্ঞাপন

অবরোধে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission