ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ০৩:৫১ পিএম


ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
ফাইল ছবি

রাজধানীর ধোলাইপাড় এলাকায় ডেলটা হাসপাতালের সামনে ঝটিকা মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১ জুন) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ-উর-রহমান মাসুম (৪৮), কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর (৩১) এবং কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান (২২)।
 
পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ মে) বেলা ৩টার দিকে ধোলাইপাড়ে ডেলটা হাসপাতালের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু লোক সরকারবিরোধী মিছিল করার জন্য সমবেত হন। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং অন্যারা দৌড়ে পালিয়ে যান।
 
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission