তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন ড. ইউনূস: ফারুক

আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০১:১৮ পিএম


তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন ড. ইউনূস: ফারুক
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার ক্ষমতা রাখেন ড. ইউনূস। সে জায়গায় কেন সাড়ে নয় মাসেও নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না?

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, করিডর দেওয়া বা সচিবালয়ের অধ্যাদেশ জারিসহ এই ধরনের সিদ্ধান্তগুলো নেবে নির্বাচিত সরকার। 

এ সময় দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এটি জনগণও চায়। কিন্তু এর মধ্যে বিএনপিকে মাইনাস করার কোনো পাঁয়তারা থেকে থাকলে তার জবাব বিএনপির হাজারো কর্মী দেবে।

আটলান্টিক মহাসাগরের মতো বৃহৎ দল বিএনপির সমালোচনায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার উল্লেখ করে তিনি বলেন, এসব সমালোচনা বাদ দিয়ে দ্রুত সংস্কার করে সরকারের নির্বাচন দেওয়া উচিত। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission