নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন: মির্জা ফখরুল

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৬:১৬ পিএম


নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার (৩০ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধিদলের চীন সফর শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের সঙ্গে কাজ করবে। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারকে রাজি করাতে আন্তরিকতার সাথে কাজ করছে চীন।  

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তরিকতার সহিত কাজ করতে আগ্রহী চীন। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছে দেশটি।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়েও চীনের মনোভাব অত্যন্ত ইতিবাচক।

বিজ্ঞাপন

চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা বিএনপি করছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, চীনের আগ্রহ আছে যেন বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।

মির্জা ফখরুল বলেন, চীন আশা করছে, একটি নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারবে।

বিজ্ঞাপন

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ২২ জুন ৯ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে চীন সফরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৭ জুন দেশে ফেরে প্রতিনিধি দলটি।

সফরে মির্জা ফখরুলের সঙ্গী হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

আরটিভি/একে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission